সেরা কুরআন অনুধাবন কোর্স

অর্থ বুঝে কুরআন পড়ি

কুরআনের আলোয় জীবন গড়ি

কুরআনের ভাষায় কুরআন অনুবাদ করে বদলে ফেলুন আপনার জীবন

কুরআন কোর্স থাম্বনেইল
ফ্রি প্লেলিস্ট দেখুন
কোর্সটি করেছেন ৫৭ জন
৪৫টি ভিডিও
৫ সেট কুইজ
সময় লাগবে ২২ ঘণ্টা
কুরআনিক লাইফ স্টাইল কোচ
শায়খ মুহাম্মাদ মুহসিন মাশকুর

২০৩০ সালের মধ্যে এক কোটি মানুষকে কুরআন বুঝাতে চাই, ইনশাআল্লাহ্‌!

শায়খ মুহাম্মাদ মুহসিন মাশকুর

ভিডিও সেকশন

আমাদের ভিডিও গ্যালারি

কুরআনিক লাইফ স্টাইল নিয়ে আমাদের ভিডিওগুলো দেখতে আমাদের ইউটিউবে ঘুরে আসুন।

ভিডিও 1
1
ভিডিও 2
2
ভিডিও 3
3
ভিডিও 4
4
ভিডিও 5
5
ভিডিও 6
6
ভিডিও 7
7
ভিডিও 8
8
আমাদের সম্পর্কে

মুহসিন মাশকুর একাডেমি

Revive Your Heart with a Qur’anic Lifestyle

কুরআনের ভাষায় কুরআন অনুধাবন করে গড়ে তুলুন সত্যিকারের কুরআনিক জীবনধারা

🎯 মুহসিন মাশকুর একাডেমি – কুরআনিক লাইফস্টাইল গড়ার এক সহজ, প্রাঞ্জল ও প্রামাণ্য পথ

কুরআন

কুরআন বিভাগে আপনি পাবেন— কুরআনের ভাষায় কুরআন বোঝার কাঠামোবদ্ধ কোর্স, অর্থ বুঝে কুরআন পাঠ, অর্থ-সচেতন সালাত, কুরআনিক শব্দভান্ডার চর্চা এবং জীবনের প্রতিটি ক্ষেত্রে কুরআনকে ধারণ করার ব্যবহারিক দিকনির্দেশনা। এছাড়াও থাকবে তাদাব্বুর ও তাফসীরভিত্তিক অধ্যয়ন-প্যাকেজ— যা আপনাকে গড়ে তুলবে এক সচেতন, চিন্তাশীল ও কুরআনকেন্দ্রিক মানুষ হিসেবে।

হাদিস

হাদিস বিভাগে আপনি পাবেন— রাসূলুল্লাহ ﷺ–এর সহীহ হাদিস অধ্যয়নের কাঠামোবদ্ধ কোর্স, সুন্নাহভিত্তিক জীবনদৃষ্টির পরিচয় এবং হাদিস অস্বীকারকারীদের সংশয়ের প্রামাণ্য জবাব। এছাড়াও রয়েছে ইমাম নববী (রহ.)–এর ৪০ হাদিসের গভীর অনুধাবন এবং দৈনন্দিন জীবনে হাদিসের শিক্ষা বাস্তবায়নের ব্যবহারিক দিকনির্দেশনা। এ বিভাগ আপনাকে গড়ে তুলবে সুন্নাহসচেতন, জ্ঞানভিত্তিক ও আমলকেন্দ্রিক একজন মুসলিম হিসেবে।

ইসলামিক লাইফ স্টাইল

এই বিভাগে আপনি পাবেন— কুরআন ও সুন্নাহভিত্তিক জীবনদর্শনকে নিজের জীবনে বাস্তবায়নের সুসংহত কোর্স; Quranic Character Development & Ethical Living-এর মাধ্যমে চরিত্র গঠন, নৈতিক নেতৃত্ব ও সুন্নাহসম্মত আচরণচর্চার কার্যকর পথনির্দেশ; আর Quranic Professional Excellence Track-এ পেশাগত জীবনকে ইবাদতে রূপান্তরের কৌশল শিখে ঈমান, ইবাদত ও কর্মজীবনের ভারসাম্যে সফল, উৎপাদনশীল ও উদ্দেশ্যমূলক জীবন গড়ার সমন্বিত প্রশিক্ষণ।

আমাদের পথচলার গল্প

আল্লাহ রাব্বুল আলামীন মানুষকে সর্বোত্তম হিসেবে সৃষ্টি করেছেন এবং তাদের জীবন পরিচালনার জন্য কুরআন ও রাসূল (সা.)-কে পাঠিয়েছেন। মহানবী মুহাম্মাদ (সা.) ২৩ বছর ধরে কুরআনের ব্যাখ্যা ও বাস্তব প্রয়োগ তুলে ধরেছেন মানবজাতির সামনে।

কুরআনের প্রথম আহ্বানই ছিল জ্ঞান অর্জনের দিকে। ইসলামের ইতিহাসে দেখা যায়, যতদিন মুসলিম জাতি কুরআন-সুন্নাহভিত্তিক সহীহ জ্ঞানের আলোয় জীবন পরিচালনা করেছে, ততদিন তারা শ্রেষ্ঠ জাতি হিসেবে প্রতিষ্ঠিত ছিল। কিন্তু এ জ্ঞান থেকে দূরে সরে যাওয়ার পরই তাদের পতন শুরু হয়।

বর্তমান মুসলিম সমাজের পেছিয়ে পড়ার মূল কারণ হলো—কুরআন-সুন্নাহভিত্তিক সহীহ জ্ঞানের অভাব। তাই এই জ্ঞানের দিকে ফিরে আসা জরুরি।

এই উপলব্ধি থেকেই ২০২৫ সালে মুহসিন মাশকুর একাডেমি প্রতিষ্ঠিত হয়। এটি একটি সেবামূলক দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান, যার লক্ষ্য—কুরআন ও সুন্নাহভিত্তিক জ্ঞান চর্চা, গবেষণা এবং সমাজের সকল শ্রেণি-পেশার মানুষের মাঝে তা ছড়িয়ে দেওয়া।

আমরা বিশ্বাস করি—প্রতিটি পরিবারে যদি একজন ব্যক্তি সহীহ কুরআন-সুন্নাহভিত্তিক জ্ঞানে আলোকিত হয়, তবে পুরো পরিবারের জ্ঞানের পরিবেশ সৃষ্টি হতে পারে। এই বিশ্বাস থেকেই আমাদের যাত্রা শুরু।

২০৩০ সালের মধ্যে বিশ্বব্যাপী এক কোটি মানুষকে বিশুদ্ধ কুরআন তিলাওয়াত, অর্থ অনুধাবন ও সালাত বুঝে পড়তে সক্ষম করে তোলার যে লক্ষ্য আমরা নিয়েছি, ইনশাআল্লাহ—সেই লক্ষ্যপথে Quranic Character Development & Ethical Living এবং Quranic Professional Excellence Track-এর মাধ্যমে কুরআনভিত্তিক চরিত্র, নৈতিক নেতৃত্ব ও পেশাগত উৎকর্ষের সমন্বিত প্রশিক্ষণ প্রদান করে আমরা গড়ে তুলতে চাই একটি আলোকিত, দায়িত্বশীল ও উদ্দেশ্যমুখী প্রজন্ম।

এটাই আমাদের গল্প। এটাই আমাদের পথচলা। আল্লাহ্‌ই তাওফীকদাতা।

উপদেষ্টা মন্ডলী

আমাদের উপদেষ্টা মন্ডলী

1

ড. যুবাইর মোহাম্মদ এহসানুল হক

চেয়ারম্যান, আরবী বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়

2

ড. মীর মানজুর মাহমুদ

চেয়ারম্যান, সি.এ.ডি.টি, বাংলাদেশ

3

ড. ফাইজুল হক

সহকারী অধ্যাপক, আই.আই.ইউ.এম, মালেশিয়া

Vision

পরিবারের সদস্য, বন্ধু ও সহকর্মীদেরকে কুরআন ও সুন্নাহ ভিত্তিক সহীহ জ্ঞানের আলোয় উদ্ভাসিত হতে উদ্বুদ্ধ করা।

Mission

  • ইসলামী দাওয়াহ।
  • সব স্তরের মানুষের মাঝে কুরআনের মৌলিক জ্ঞান এবং ইসলামের প্রাথমিক ধারণাগুলো পৌঁছে দেয়া।
  • কুরআন ও সুন্নাহ ভিত্তিক নিবিড় গবেষণা পরিচালনা করা।

Objectives

1

কুরআন ও সুন্নাহ ভিত্তিক সহীহ জ্ঞানের আলোয় আলোকিত হওয়ার প্রয়োজনীয়তা তুলে ধরা।

2

কুরআন পড়া ও বোঝাকে সকল শ্রেণি পেশার মানুষের জন্য সহজ করা।

3

ইসলামের প্রাথমিক ধারণাগুলোকে সহজ করে মানুষের সামনে তুলে ধরা।

Strategy — কর্মকৌশল

প্রথমত, নিজে কুরআন-সুন্নাহর সহীহ জ্ঞানে আলোকিত হয়ে পরিবার, আত্মীয়, প্রতিবেশী ও বন্ধুদের এই জ্ঞানের আলোয় আলোকিত হতে সহায়তা করা।

দ্বিতীয়ত, আগ্রহী ব্যক্তিদকে জ্ঞানচর্চার সাথে সম্পৃক্ত প্রতিষ্ঠান ও ব্যক্তির সাথে সংযুক্ত করা।

তৃতীয়ত, কুরআন-সুন্নাহভিত্তিক প্রকাশনা ও দলিল সংগ্রহ করে একটি সমৃদ্ধ তথ্যভাণ্ডার গড়ে তোলা।

চতুর্থত, মৌলিক গবেষণার মাধ্যমে বিভিন্ন পেশার মানুষের উপযোগী কোর্স প্রস্তুত করা।

আর পঞ্চমত, এই গবেষণালব্ধ জ্ঞানকে অ্যাপ, ভিডিও ও বইয়ের মাধ্যমে সর্বসাধারণের দোরগোড়ায় পৌঁছে দেওয়া।

Action Plan

বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের জন্য স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি কুরআন, নামাজ ও ইসলাম শিক্ষার কোর্স প্রণয়ন করা হবে—পাশাপাশি ক্যামব্রিজ ইসলামিক কলেজের আদলে সবার জন্য আলিমিয়্যাহ ইসলাম শিক্ষা কোর্স চালু করা হবে। সমাজের সর্বস্তরে কুরআন-সুন্নাহর জ্ঞান ছড়িয়ে দিতে ইসলামিক স্কলারদের জ্ঞানগর্ভ সংক্ষিপ্ত ভিডিও তৈরি করা হবে। উম্মাহর সমসাময়িক সংকট ও উত্তরণ নিয়ে গবেষণাপত্র তৈরি এবং আরবি-ইংরেজি লিটারেচার অনুবাদের উদ্যোগ নেওয়া হবে। নিজস্ব অত্যাধুনিক স্টুডিও, আইপি টিভি, কুরআন রেডিও ও অডিও-ভিজুয়্যাল ইউনিট প্রতিষ্ঠা করা হবে। সমসাময়িক ইস্যুতে মতবিনিময় সভা, সেমিনার-সিম্পোজিয়াম আয়োজনের পাশাপাশি কুরআনের মৌলিক জ্ঞান ও ইসলামি বুদ্ধিবৃত্তিক ধারণা নিয়ে বিজ্ঞানভিত্তিক গবেষণার জন্য ইয়াং রিসার্চার টিম গঠন করা হবে। এই টিম গড়ে তোলার লক্ষ্যে কন্ট্রিবিউশন ও এনগেজমেন্টভিত্তিক স্কলারশিপ চালু করা হবে। আর কুরআন-সুন্নাহর জ্ঞানের সাথে সম্পৃক্ত সবার সাথে নিয়মিত মতবিনিময় ও নেটওয়ার্কিং গড়ে তোলা হবে।

প্রতিষ্ঠাতা সম্পর্কে

Meet the Founder

Muhammad Muhsin Mashkur
🎓 PhD Researcher

Founder & CEO

Muhammad MuhsinMashkur

Hifzul Quran • Dawratul Hadith • MPhil • PhD (Ongoing)

PM Gold MedalDuke Univ. FellowDU Arabic Dept.IUT-OIC Faculty

Academic Credentials

PhD – Ongoing

Research

Formulation of an Arabic Language Curriculum and Instructional Content Conducive to Correct Recitation and Translation Comprehension of Al-Qur'an at the Primary and Secondary Education Levels

MPhil (Master of Philosophy)

2022

"The Method of Teaching the Meaning of Al-Quran: An Empirical Study on Bengali Speaking People" — Dept. of Arabic, University of Dhaka. Awarded: 27 March 2022, with Scholarship.

B.A. (Honours) — 1st Class 1st

Gold Medal

Faculty First, Prime Minister Gold Medal, Dean's Award of Honour — Dept. of Arabic, University of Dhaka.

M.A. — 1st Class 1st

Excellence

Dean's Award of Excellence — Dept. of Arabic, University of Dhaka.

Professional Roles

Fellow, Duke Divinity School (DDS), USA

Part Time Faculty, Institute of Modern Languages (IML–Arabic), Dhaka University

Adjunct Faculty, TVE, IUT–OIC

Khatib, G.M.G Jame Mosjid, Tejgaon, Dhaka–1208

প্রতিষ্ঠাতা সম্পর্কে বিস্তারিত

মুহাম্মাদ মুহসিন মাশকুর। মাত্র ১১ বছর বয়সেই কুরআনের হাফিজ হন। এরপর জামিয়া ইসলামিয়া দারুল উলুম মাদানী নগর মাদ্রাসা থেকে দাওরায়ে হাদিস সম্পন্ন করেন। অতঃপর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবী বিভাগে ভর্তি হন।

🏅 তিনি অনার্সে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদে সর্বোচ্চ রেজাল্টের জন্য পেয়েছেন ‘প্রধানমন্ত্রী স্বর্ণ পদক’ এবং অনার্স ও মাস্টার্সে সর্বোচ্চ রেজাল্টের জন্য ‘ডিন'স অ্যাওয়ার্ড অব অনার’ এবং ‘ডিন'স অ্যাওয়ার্ড অব এক্সিলেন্স’ পেয়েছেন।

ফেনী জেলার দাগনভূঁইয়া উপজেলার মাতুভূঁইয়া ইউনিয়নের ভাষা শহীদ সালাম নগর গ্রামের হাফেজ এহছান উল্লাহ ও হোসনা এহছানের ছোট ছেলে তিনি। লেখক গত ১০ বছর যাবত তেজগাঁও পূর্ব কুনিপাড়া জি.এম.জি জামে মসজিদে জুমার খতীব হিসেবে দায়িত্ব পালন করছেন।

তিনি ২০২০ সালে ওআইসি কর্তৃক পরিচালিত ‘ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি (আইইউটি)’-তে পার্ট টাইম ফ্যাকাল্টি হিসেবে যোগদান করেন। এরপর ২০২২ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবী বিভাগ থেকে ‘কুরআনের অর্থ শিক্ষণ পদ্ধতি: বাংলা ভাষাভাষীদের ওপর একটি প্রায়োগিক সমীক্ষা’ শিরোনামে এম.ফিল ডিগ্রি সম্পন্ন করেছেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনস্টিটিউটের আরবী বিভাগে ২০২২ সালে খণ্ডকালীন শিক্ষক হিসেবে যোগদান করেন।

🌍 ২০২৪ সালের জানুয়ারিতে তিনি যুক্তরাষ্ট্রের ‘ডিউক ইউনিভার্সিটি’-র আমন্ত্রণে ‘ইয়ুথ ক্লাইমেট লিডার্স ফেলোশীপ’ প্রোগ্রামে অংশগ্রহণ করতে যুক্তরাষ্ট্র সফর করেন ও সেখানে ‘দাওয়াতি কার্যক্রম’ পরিচালনা করেন এবং ২০২৪ সালের এপ্রিলে তিনি মালয়েশিয়ার সানওয়ে সিটিতে ‘সানওয়ে ইউনিভার্সিটি’-র আমন্ত্রণে ‘PHAM2024’ এ অংশগ্রহণ করেন।

আরবী ভাষাকে পাঠকবান্ধব করা এবং কুরআন ও সালাতের মর্মার্থ সমাজের সব স্তরের মানুষের কাছে বোধগম্য করার জন্য তিনি ২০১৪ সাল থেকে নিরলস কাজ করে যাচ্ছেন। ২০৩০ সালের মধ্যে বাংলা ভাষাভাষী এক কোটি মানুষকে কুরআনের অর্থ ও সালাত অনুধাবনে সক্ষম করতে কাজ করছেন এই লেখক।

তিনি মুসলিম সন্তানদেরকে আধুনিক শিক্ষায় শিক্ষিত করা ও মাদরাসা শিক্ষার সিলেবাস সংস্কার নিয়ে কনসালটেন্সি করছেন ২০১৩ সাল থেকে। তাঁর ফেলো শিক্ষার্থীরা দেশের বিভিন্ন প্রাইভেট ইউনিভার্সিটি ও মিডিয়া হাউজে কর্মরত আছেন। তিনি বাংলাদেশে স্কুল ও কলেজ স্তরে ‘ক্লাস ভিত্তিক কুরআন ও সালাত অনুধাবন’ বিষয়ে পিএইচডি গবেষণা করছেন।

২০৩০ সালের মধ্যে বাংলাভাষাভাষী ১ কোটি মানুষকে কুরআনের অর্থ ও সালাত অনুধাবনে সক্ষম করতে আপনিও অবদান রাখুন।

সাপ্লিমেন্টারি এডুকেশন হিসেবে আপনার অফিস, মাদরাসা, স্কুল, কলেজ কিংবা বিশ্ববিদ্যালয়ে আমাদের নিজস্ব গবেষণালব্ধ ‘কুরআনের ভাষা ও সালাত অনুধাবন’ ক্লাস চালু করতে আজই যোগাযোগ করুন।

আপনার শিক্ষা প্রতিষ্ঠান, অফিস, স্কুল-কলেজ বা মসজিদে আমাদের ঘরোয়াভাবে কুরআনের ভাষা ও সালাত অনুধাবন ক্লাস চালু করতে এখনই যোগাযোগ করুন। সময় ও সামর্থ্য অনুযায়ী আপনি আমাদের এই কাজে শরিক হতে পারেন।

আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন। আমীন।