অর্থ বুঝে কুরআন শিখি
কুরআন শুধু পড়লেই হবে না, তা বুঝে পড়া একজন মুসলিমের জন্য অনেক জরুরি! কুরআনের আয়াতের অর্থ যদি নামাজ পড়ার সময়ই বুঝতে পারেন, কেমন হবে? "অর্থ বুঝে কুরআন শিখি"- এই কোর্সে গল্পে গল্পে সহজভাবে শিখবেন কুরআনের মৌলিক আরবি ব্যাকরণ, ইউনিক কালার কোডেড ৫০০+ আয়াতের বিশ্লেষণ ও কুরআনের ৬০% শব্দভাণ্ডার!

ইন্সট্রাক্টর পরিচিতি

Hafiz Mawlana Muhammad Muhsin Mashkur
Department of Arabic, University of Dhaka
হাফেজ মাওলানা মুহাম্মদ মুহসিন মাশকুর, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগ থেকে বি.এ. (প্রথম শ্রেণিতে প্রথম, অনুষদ প্রথম, প্রধানমন্ত্রী স্বর্ণপদক, ডিনস অ্যাওয়ার্ড) এবং এম.এ. (প্রথম শ্রেণিতে প্রথম, ডিনস অ্যাওয়ার্ড) সম্পন্ন করেছেন। বর্তমানে তিনি একই বিভাগে এম.ফিল (বৃত্তিসহ) শেষ করে পিএইচ.ডি.গবেষণায় নিয়োজিত আছেন।
তিনি ২০১৮ সাল থেকে বাংলাভাষী মানুষদের কুরআন শিক্ষায় নিবেদিতভাবে কাজ করে আসছেন। তাঁর প্রতিষ্ঠিত "মুহসিন মাশকুর একাডেমী" দেশ-বিদেশে হাজারো শিক্ষার্থীকে কুরআন ও আরবি ভাষায় দক্ষ করে তুলেছে। তাঁর শিক্ষণ পদ্ধতি গবেষণানির্ভর, সহজবোধ্য এবং বাস্তবসম্মত।
তাঁর উদ্ভাবিত MT5T পদ্ধতি, কালার কোডেড আয়াত বিশ্লেষণ এবং গল্পভিত্তিক ব্যাকরণ শিক্ষা বাংলাভাষী কুরআন শিক্ষায় এক নতুন দিগন্ত উন্মোচন করেছে।

অর্থ বুঝে কুরআন শিখি
এই কোর্সে যা থাকছে
কোর্সটি সম্পর্কে বিস্তারিত জানতে
ফোন করুন (16910)কোর্সটি করে যা শিখবেন
কোর্স সম্পর্কে বিস্তারিত
কুরআন মুসলিমদের জন্য জীবনবিধান, কিন্তু দুঃখজনকভাবে বেশিরভাগ মানুষ কুরআন শুদ্ধভাবে পড়তে জানলেও আয়াতের অর্থ বোঝেন না। ...
"অর্থ বুঝে কুরআন শিখি"- এই কোর্সটি এই সমস্যার সমাধান নিয়ে এসেছে। ...
কারা এই কোর্সটি করবেন
১৫-৩০ বছর বয়সী শিক্ষার্থী
ডিগ্রী/অনার্স-মাস্টার্স/ কওমি-আলিয়া মাদরাসার শিক্ষার্থী যারা কুরআনের অর্থ বুঝতে চান কিন্তু কঠিন ব্যাকরণ বই পড়ে হতাশ হয়েছেন। এই কোর্সে গল্পের মাধ্যমে সহজভাবে আরবি ব্যাকরণ ও কুরআনের শব্দভাণ্ডার শেখানো হবে, যা তাদের একাডেমিক পড়াশোনার পাশাপাশি কুরআন বোঝার দক্ষতা তৈরি করবে।
৩১-৭০ বছর বয়সী চাকুরিজীবী
সরকারি-বেসরকারি চাকুরিজীবী, ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যবসায়ী ও গৃহিণী যারা ব্যস্ত জীবনের মধ্যেও কুরআনের অর্থ বুঝতে চান। এই কোর্সটি সেলফ-পেসড হওয়ায় নিজের সুবিধামতো সময়ে শেখা যাবে এবং নামাজে পড়া আয়াতগুলোর অর্থ সরাসরি আরবি থেকে বোঝার দক্ষতা তৈরি হবে।
অবসরপ্রাপ্ত ব্যক্তি
পঞ্চাশোর্ধ নারীরা ও অবসরপ্রাপ্ত ব্যক্তিরা যারা জীবনের এই পর্যায়ে কুরআনকে গভীরভাবে বুঝতে চান। সহজ ও আকর্ষণীয় পদ্ধতিতে কুরআনের ৬০% শব্দভাণ্ডার আয়ত্ত করতে পারবেন এবং দৈনন্দিন তিলাওয়াতে অর্থ বুঝে পড়ার আনন্দ অনুভব করবেন।

অর্থ বুঝে কুরআন শিখি
এই কোর্সে যা থাকছে
কোর্সটি সম্পর্কে বিস্তারিত জানতে
ফোন করুন (16910)এখনই এনরোল করুন
কুরআন শুধু তিলাওয়াতের জন্য নয়, বরং তা বোঝার জন্যও নাজিল হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন: "আমি কুরআনকে উপদেশ গ্রহণের জন্য সহজ করে দিয়েছি, অতএব উপদেশ গ্রহণকারী কেউ আছে কি?" (সূরা কামার: ১৭)। ...
